1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

গনমাধ্যম দিবসে সিআরএর আলোচনা সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: রবিবার, ৩ মে, ২০২৬
  • ১৩৪ বার পড়া হয়েছে

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস ২০২৬ উপলক্ষে চট্টগ্রামের পেশাদার সাংবাদিকদের সংগঠন চট্টগ্রাম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (সিআরএ)-এর উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ মে) দুপুরে নগরীর চট্টগ্রাম শিশু একাডেমী হল-এ এ আয়োজন করা হয়।

 

সংগঠনটির সভাপতি সোহাগ আরেফিন-এর সভাপতিত্বে এবং সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমিনুল হক শাহীন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রতিদিনের উপদেষ্টা সম্পাদক আয়ান শর্মা, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিআরএর সাধারণ সম্পাদক নুরুল আমিন খোকন এবং সাংবাদিক উন্নয়ন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি শহিদুল ইসলাম।

 

আলোচনা সভায় বক্তারা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব তুলে ধরেন। তারা বলেন, একটি গণতান্ত্রিক সমাজে স্বাধীন ও নিরপেক্ষ গণমাধ্যম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করা এবং সত্য প্রকাশে বাধা দূর করার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিআরএর সহ-সভাপতি রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক মোঃ রুবেল, অর্থ সম্পাদক সাইফুদ্দিন রমিজ, সহ দপ্তর সম্পাদক জহির উদ্দীন বাবর, তথ্য ও প্রযুক্তি বিষয়ক, আপ্যায়ন সম্পাদক সাফায়েত মোরশেদ, সম্পাদক রিদোয়ান হৃদয় এবং সদস্যবৃন্দ মোস্তাফিজুর রহমান, মোঃ রিয়াজ উদ্দীন, রতন বড়ুয়া ও শাহেদুর রহমান মোর্শেদ।

 

অনুষ্ঠানটি সাংবাদিকদের মধ্যে পেশাগত সচেতনতা বৃদ্ধি এবং গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিত উদ্যোগ জোরদারের আহ্বানের মধ্য দিয়ে শেষ হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট