
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাধীন ৩৯ নম্বর ওয়ার্ডের মাদ্রাজী শাহ্ পাড়া রোডের উন্নয়ন কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার দুপুরে সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, গণ্যমান্য ব্যক্তি ও এলাকার মুরব্বিদের সঙ্গে নিয়ে এ উন্নয়ন কাজের উদ্বোধন করেন।
এসময় তিনি বলেন, মাদ্রাজী শাহ্ পাড়া রোডের পাশাপাশি আশপাশের অলিগলি, ড্রেন-নালা, নর্দমা ও অন্যান্য সংস্কার কাজও চট্টগ্রাম সিটি মেয়র ডাঃ শাহাদাত হোসেনের নির্দেশনায় জরুরি ভিত্তিতে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।