1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম :
কুতুবদিয়ায় ৬৩৭ জনকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করল কোস্ট গার্ড পতেঙ্গায় অবৈধ গাড়ি ও টমটমের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযান, আটক ৪ সমুদ্রে বস্তা ফেলে পালানোর চেষ্টা, ধাওয়া করে আটক; জব্দ গাঁজার মূল্য প্রায় ৮ লাখ ১০ হাজার টাকা ঈদের দিনে গোপালগঞ্জে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৫ জনের। ইপিজেড থানার অভিযানে ১১ মামলার আসামি ছিনতাইকারী ‘জাম্বু’ গ্রেফতার পতেঙ্গায় দুই চোরাকারবারি কে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। চট্টগ্রামে ১৪ মামলার আসামী ‘হামকা গ্রুপের’ সক্রিয় সদস্য নুর আলম গ্রেফতার চট্টগ্রাম জেলা পুলিশের মাসিক অপরাধ সভা অনুষ্ঠিত ইপিজেড ও পতেঙ্গায় পৃথক অভিযানে জব্দ জেট ফুয়েল, ডিজেল ও সয়াবিন তেল ফয়সাল মিয়া ও তার পরিবারের নিরাপত্তা ও ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন

ঝালকাঠীতে বর্ণাঢ্য আয়োজনে   বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস পালিত

মিজানুর রহমান মুবিন, ঝালকাঠি জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

বিশ্ব রেডক্রস রেডক্রিসেন্ট দিবস-২০২৬ উপলক্ষে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিট বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করেছে। সরকারি ছুটির কারণে কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার (৭ মে) ঝালকাঠিতে দিবসটির বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।

 

সকালে ইউনিট কার্যালয়ে জাতীয় পতাকা ও রেডক্রিসেন্ট পতাকা উত্তোলন করেন ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন এবং জেলা পরিষদ প্রশাসক ও ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন।

 

পরে রেডক্রিসেন্টের ৭টি মূলনীতি, মানবসেবামূলক কার্যক্রম ও দিবসের প্রতিপাদ্য তুলে ধরে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে ইউনিটের প্রতিনিধি ও যুব স্বেচ্ছাসেবীরা অংশ নেন।

 

সকাল ১০টায় ইউনিট অফিসে “মানবতায় ঐক্যবদ্ধ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ কাওছার হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম বায়জিদ এবং ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক এ্যাড. মোঃ সৈয়দ হোসেন।

 

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ঝালকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সাবেক যুবপ্রধান এ্যাড. মোঃ মিজানুর রহমান মুবিন, রেডক্রিসেন্ট ইউনিট অফিসার আব্দুল কাদের এবং যুব রেডক্রিসেন্ট ইউনিট প্রধান মোঃ নাঈম হোসেন প্রমুখ।

 

বক্তারা বলেন, মানবতার সেবায় নিবেদিত রেডক্রস রেডক্রিসেন্ট আন্দোলনের প্রতিষ্ঠাতা জীন হেনরী ডুনান্ট যুদ্ধাহত মানুষের সেবার মাধ্যমে যে মানবিক আন্দোলনের সূচনা করেছিলেন, তা আজ বিশ্বব্যাপী মানবকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দুর্যোগ মোকাবিলা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, রক্তদান, স্বাস্থ্যসেবা ও স্বেচ্ছাসেবী কার্যক্রমে ঝালকাঠি রেডক্রিসেন্ট ইউনিটও গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

 

আলোচনা সভায় বক্তারা আগামী প্রজন্মকে মানবিক কাজে আরও সম্পৃক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট