1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

৩৯ নম্বর ওয়ার্ডে সড়ক সংস্কারের দাবিতে জামায়াতের মানববন্ধন

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে
0-0x0-0-0#

চলাচলের প্রধান সড়কের বেহাল দশা: দ্রুত সংস্কারের দাবিতে দক্ষিণ হালিশহরে মানববন্ধন

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৩৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ হালিশহর এলাকার বিভিন্ন সড়কের বেহাল অবস্থা দ্রুত সংস্কার ও দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৮ মে) বাদ আসর বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে স্থানীয় বাসিন্দা, পথচারী, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে উপস্থিত ছিলেন অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, চট্টগ্রাম মহানগর; ওসমান গনি, আমীর, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামী; অ্যাডভোকেট মোহাম্মদ শাহেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন মোজাম্মেল হক, কর্মপরিষদ সদস্য, ইপিজেড থানা জামায়াতে ইসলামী এবং মামুন খান, অফিস সম্পাদক, ৩৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন সড়কে বৃষ্টির পানি জমে থাকায় রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, শ্রমজীবী মানুষ ও সাধারণ পথচারীরা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।

তারা দ্রুত সময়ের মধ্যে সড়ক সংস্কার কাজ সম্পন্ন এবং প্রয়োজনীয় ড্রেনেজ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট