1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

চট্টগ্রামে ১৪ মামলার আসামী ‘হামকা গ্রুপের’ সক্রিয় সদস্য নুর আলম গ্রেফতার

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬
  • ১১৯ বার পড়া হয়েছে

ইপিজেড থানার চুরি মামলার পলাতক আসামীকে সল্টগোলা এলাকা থেকে আটক করেছে পুলিশ

চট্টগ্রাম মহানগর পুলিশের বন্দর বিভাগের অভিযানে ১৪ মামলার আসামী ও সন্ত্রাসী হামকা গ্রুপের সক্রিয় সদস্য মোঃ নুরুল আলম প্রকাশ হামকা নুর আলম (৫১) কে গ্রেফতার করা হয়েছে।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) এর নির্দেশনায় সহকারী পুলিশ কমিশনার (বন্দর জোন) জনাব মাজহারুল ইসলাম এবং ইপিজেড থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, এসআই (নিঃ) মোহাম্মদ শাহীন মিয়া গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২১ মে ২০২৬) সকাল সাড়ে ১১টার দিকে ইপিজেড থানাধীন সল্টগোলা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন।

গ্রেফতারকৃত নুরুল আলম ইপিজেড থানার মামলা নং-০৩, তারিখ ০৩/০৫/২০২৬, ধারা ৩৭৯ পেনাল কোডের পলাতক আসামী। তার বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীসহ দেশের বিভিন্ন থানায় মোট ১৪টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার বিটঘর এলাকায়। বর্তমানে তিনি চট্টগ্রামের পতেঙ্গা থানার উত্তর পতেঙ্গা কাঠগড় বাজার এলাকায় বসবাস করতেন।

গ্রেফতারের পর তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট