1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইপিজেডে জুয়ার আসরে অভিযান: ১১ জুয়াড়ি গ্রেফতার, নগদ টাকা ও তাস জব্দ আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন Casino Tits Online-Casino: Jetzt die besten Slots in Deutschland spielen টেকনাফের আলোচিত অপহরণ মামলার মূলহোতাসহ দুই আসামি র‍্যাবের জালে চিরবিদায় সাংবাদিক বেলাল হোসেন, শোকাহত পরিবার ও সহকর্মীরা প্রতিনিধি সম্মেলনকে ঘিরে শেষ মুহূর্তের ব্যস্ততা, প্রস্তুত দৈনিক রূপালী সৈকত দুই মাসের শিশু রিজিককে নির্যাতন: প্রধান আসামি চাচি লতা র‍্যাবের হাতে গ্রেপ্তার মুন্সিগঞ্জ পৌর জনগণের ভোটে আগামী কে হচ্ছে মেয়র পদে সম্ভাব্য প্রার্থীরা।   মহেশখালীতে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিপুল অস্ত্র-গোলাবারুদসহ কুখ্যাত মিন্টু বাহিনীর প্রধান আটক অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের পাশে ঝালকাঠি জেলা পরিষদ, ৫ শিক্ষার্থী পেল ‘মেধাবৃত্তি-২০২৬’

১৭ লাখ টাকা চুরির রহস্য উদ্ঘাটন: রংপুর থেকে নিরাপত্তা প্রহরী গ্রেফতার, উদ্ধার প্রায় ১৫ লাখ টাকা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬
  • ৪০ বার পড়া হয়েছে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ব্যাংকের ১৭ লাখ টাকা চুরির ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। এ ঘটনায় পলাতক নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী (৫৬)-কে রংপুর থেকে গ্রেফতার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৪ লাখ ৮৪ হাজার ৮২৮ টাকা, একটি মোবাইল ফোন এবং ঘটনার সময় ব্যবহৃত পোশাক।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলম বিপিএম-এর সার্বিক দিকনির্দেশনায় এবং সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলামের নেতৃত্বে পরিচালিত গোয়েন্দা তৎপরতা ও ধারাবাহিক অভিযানে এই সাফল্য আসে।
পুলিশ জানায়, গত ২৪ জুন ২০২৬ দুপুরে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর চকবাজার শাখার অধীন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ফি কালেকশন এটিএম বুথের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সাময়িক সময়ের জন্য বুথ তালাবদ্ধ রেখে বাইরে যান। এ সুযোগে নিরাপত্তা প্রহরী আইয়ুব আলী পূর্বপরিকল্পিতভাবে তৈরি নকল চাবি ব্যবহার করে বুথে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার থেকে ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই সীতাকুণ্ড মডেল থানা তদন্ত শুরু করে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর অনুসন্ধান, মোবাইল ফোনের তথ্য বিশ্লেষণ, গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং আন্তঃজেলা সমন্বিত অভিযানের মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। তদন্তে জানা যায়, গ্রেফতার এড়াতে তিনি কক্সবাজার হয়ে রংপুরে আত্মগোপন করেছিলেন। পরবর্তীতে রংপুরে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আইয়ুব আলীর বাড়ি কক্সবাজার সদর উপজেলার বৈদ্যেরঘোনা, জাদিপাহাড় রোডের ৮ নম্বর ওয়ার্ডে। তিনি প্রায় দেড় বছর ধরে ওই এটিএম বুথে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় পেনাল কোড, ১৮৬০-এর ৪৬১/৩৮১ ধারায় দায়ের হওয়া মামলায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
চট্টগ্রাম জেলা পুলিশ জানিয়েছে, জনগণের জানমাল ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে পেশাদারিত্ব, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট