1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

৩৯ নম্বর ওয়ার্ডে পানিবন্দি অসহায় মানুষের মাঝে চাল বিতরণ করলেন সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৮৯ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন ৩৯ নম্বর ওয়ার্ডে টানা বর্ষণে পানিবন্দি অসহায় মানুষের মাঝে ত্রাণ সহায়তা হিসেবে চাল বিতরণ করা হয়েছে।

 

বুধবার (১৫ জুলাই) বিকেলে এলিট হলে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন। এ সময় প্রায় ৩০০টি পরিবারের প্রত্যেককে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়।

 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক কাউন্সিলর সরফরাজ কাদের রাসেল, মো. শাহজাহান, মো. আলী সাজু, প্রবীণ বিএনপি নেতা মো. আব্দুল মান্নান, ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান, মো. শরীফ, মো. আইয়ুব আলী, মো. রিয়াজ উদ্দিন, সুমন রহমান, সালাউদ্দিন, মো. নওশাদ, নগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. হোসেন টিটু, স্বেচ্ছাসেবক দলের ইউসুফ সুমন, সাইফুল আলম, যুবদলের আহ্বায়ক হোসনী মোবারক রিয়াদ, মো. ফোরকান, ইপিজেড থানা ছাত্রদলের আকিব জাবেদ, নূর উদ্দিন সাহেদ, যুবনেতা মুনসুর আলী, সাইফুর রহমান রনি, মো. জাবেদ খান, শ্রমিক দলের কফিল উদ্দিন, কৃষক দলের মো. শাহেদ আলীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

এ সময় সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. বেলায়েত হোসেন বলেন, “বিএনপি সবসময় দেশের মানুষের পাশে ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে।” তিনি সমাজের বিত্তবান ও রাজনৈতিক-সামাজিক সংগঠনগুলোর প্রতি অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

 

স্থানীয়রা এ ধরনের মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে দুর্যোগকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এ ধরনের সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট