1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

গাইবান্ধায় কিশোরকে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক 
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

গাইবান্ধায় সদরের হরিনসিংহায় আবু রায়হান প্রধান(২১) নামে এক কিশোর কে দিঘিতে পানিতে চুবিয়ে আলোচিত হত্যার ঘটনায় দুই বন্ধু মো. সাকিব মিয়া(১৮) ও মো.রিফাদ মিয়া(১৬) কে ছাব্বিশ দিন পর ঢাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব।(১২ জুলাই) রোববার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কে বিষয়টি নিশ্চিত করেন র‌্যাব-১৩ এর মিডিয়া বিভাগের সিনিয়র সহকারী পরিচালক বিপ্লব কুমার গোস্বামী। মামলার এজাহারের বরাত দিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,গত ১৬ জুন বিকেলে নিহত আবু রায়হানের দুই বন্ধু সাকিব ও রিফাত বাসা থেকে ডেকে নিয়ে যায় এবং দিঘিতে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে তুচ্ছ বিষয় নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে রায়হান কে তারা দুজন মারধর করে এবং পানিতে চুবিয়ে রাখে।এরপর রায়হান অচেতন হয়ে পড়লে তারা ফেলে রেখে চলে যায়।প্রতিবেশীরা রায়হান কে অচেতন অবস্থায় দেখতে পেলে তাকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।এই নৃশংস হত্যাকান্ডের পর ১৯ জুন নিহত রায়হানের বাবা বাদী হয়ে গাইবান্ধা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।যার মামলা নং: ৪৪।গ্রেফতার এড়াতে আসামিরা গা ঢাকা দেয়। মামলাটির গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের ধরতে মাঠে নামে র‌্যাব। গোয়েন্দা তৎপরতা চালায়।র‌্যাব গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে হত্যা মামলার এজাহার নামীয় আসামি সাকিব ঢাকার খিলক্ষেত থানাধীন নিকুঞ্জ আবাসিক এলাকায় আত্নগোপন রয়েছে।পরে গতকাল ১১ জুলাই রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাবের চৌকস সদস্যরা সেই জায়গায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ঢাকার বিমানবন্দর থানাধীন সেন্টার শপিং মলের সামনে থেকে হত্যা মামলা এজাহার নামীয় আরেক আসামি রিফাত কে সেই দিন রাত ১১ টার দিকে গ্রেফতার করে। গ্রেফতার সাকিব মিয়া গাইবান্ধা সদরের হরিনসিংহা গ্রামের মো. জবান আলীর ছেলে আর রিফাদ একই গ্রামের মো. সাইদুল ইসলামের ছেলে।সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়,পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া জন্য আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট