1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

আগামী নির্বাচনকে সামনে রেখে অপহরণ, চাঁদা দাবি ও মিথ্যা প্রচারের অভিযোগে ইপিজেডে সংবাদ সম্মেলন

শেখ আহম্মেদ
  • প্রকাশিত: সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ৮৩ বার পড়া হয়েছে

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানা এলাকায় মো. কাউছার নামে এক ব্যক্তিকে অপহরণ করে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি এবং পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মো. কাউছার।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টায় নগরীর ইপিজেড থানার ৩৯ নম্বর ওয়ার্ডের বন্দরটিলা এলাকার এশিয়া ফ্যাশনের দ্বিতীয় তলায় অবস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রধান কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মো. কাউছার অভিযোগ করেন, তাকে অপহরণ করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে তাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করা হয়েছে। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইপিজেড থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক জাবেদ আনসারি, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন, ইপিজেড থানা বিএনপির যুগ্ম সম্পাদক মো. আলী, ৩৯ নম্বর ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি মো. শরীফ, সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর, ছাত্রবিষয়ক সম্পাদক মো. নওসদ, বিএনপি নেতা সুমন রহমান, ইপিজেড থানা যুবদলের আহ্বায়ক হোসনে মোবারক রিয়াদ, ইপিজেড থানা ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ সাহেদ, সদস্য সচিব আকিব জাবেদ, ইপিজেড থানা তাতী দলের সভাপতি জাহেদ আনসারি, সাহেদ আলী, ইউসুফ সুমন, ইপিজেড থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়কসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট