1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

নীলফামারীতে মাদকবিরোধী মানববন্ধন, মাদক নির্মূলে কার্যকর উদ্যোগের আহ্বান

মোঃ মোকলেছুর রহমান বাবু নীলফামারী প্রতিনিধি:
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১৪১ বার পড়া হয়েছে

মাদকমুক্ত সমাজ গঠনের দাবিতে নীলফামারী জেলা যুব সমাজের উদ্যোগে বৃহস্পতিবার (৬ আগস্ট) নীলফামারী পুলিশ সুপারের কার্যালয়ের সামনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচিতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, ক্রীড়াবিদ, ছাত্রসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের জনগণ একাত্মতা প্রকাশ করে অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক দলের পৌর সভাপতি ডলার আহমেদ, ৮ নম্বর ওয়ার্ড পৌর বিএনপির সভাপতি সুমন ইসলাম, সানিটা সিরামিকের পরিচালক শাওন ইসলাম, অ্যাডভোকেট তাপস রায়, ক্রিকেটার আরিফ, ফুটবলার পল্লবসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে নীলফামারী জেলা যুব সমাজ মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন পরিচালনা করে আসছে। তাদের উদ্যোগে এলাকায় মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি পেয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় একাধিক মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে বলে তারা দাবি করেন।

তারা অভিযোগ করেন, মাদকের বিরুদ্ধে সক্রিয় ভূমিকা পালন করায় তাদের অনেকেই মাদক কারবারিদের হামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। একই সঙ্গে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে বলেও অভিযোগ করেন। বক্তারা এসব মামলার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রত্যাহারের দাবি জানান। পাশাপাশি মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ এবং নীলফামারীকে সম্পূর্ণ মাদকমুক্ত করতে প্রশাসনের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা “মাদককে না বলুন, সুস্থ জীবনের পথে চলুন” এবং “মাদক ছাড়ুন, জীবন গড়ুন”। এ সময় উপস্থিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, আইনজীবী, ছাত্রসংগঠনের প্রতিনিধিরা, ক্রীড়াবিদ এবং সাধারণ মানুষ নীলফামারী জেলা যুব সমাজের এ উদ্যোগের সঙ্গে একাত্মতা প্রকাশ করে মাদক নির্মূলে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট