1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

নাফ নদীতে বিজিবির অভিযান: ৭০ হাজার ইয়াবাসহ কাঠের নৌকা জব্দ

সাদ্দাম হোসেন সাজ্জাদ
  • প্রকাশিত: শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১২৫ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফ উপজেলার নাফ নদীতে অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি হস্তচালিত কাঠের নৌকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৭ আগস্ট) ভোরে টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধীনস্থ সাবরাং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, মিয়ানমার থেকে নাফ নদী অতিক্রম করে একটি বড় ইয়াবার চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে। এ তথ্যের ভিত্তিতে টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়কের পরিকল্পনা ও নির্দেশনায় সাবরাং বিওপির সদস্যরা নাফ নদী ও সীমান্তসংলগ্ন বেড়িবাঁধ এলাকায় বিশেষ নজরদারি ও অভিযান পরিচালনা করেন।

অভিযান চলাকালে ভোর আনুমানিক ৪টার দিকে মিয়ানমার থেকে একটি নৌকা দ্রুতগতিতে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে বিজিবির নৌ টহল দল সেটিকে ধাওয়া করে। একপর্যায়ে নৌকাটি কেওড়া বাগানসংলগ্ন এলাকায় পৌঁছালে নৌকায় থাকা ব্যক্তিরা অন্ধকার ও ভারী বর্ষণের সুযোগ নিয়ে নৌকাটি ফেলে পালিয়ে যায়।

পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত নৌকার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি প্লাস্টিকের বস্তা থেকে ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত কাঠের নৌকাটিও জব্দ করা হয়।

টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক রয়েছে। নাফ নদীসহ দুর্গম সীমান্ত এলাকায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তিনির্ভর নজরদারির মাধ্যমে মাদক পাচারকারীদের গতিবিধি শনাক্ত করে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। সীমান্ত অপরাধ দমনে টেকনাফ ব্যাটালিয়নের গোয়েন্দা নজরদারি, টহল ও বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জব্দকৃত ইয়াবা ও অন্যান্য আলামত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট