
গাজীপুর জেলা ও মহানগরের উদ্যোগে আয়োজিত তুহিন আত্মার বর্ষপূর্তি উপলক্ষে তুহিন হত্যাকারীর বিচার দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৭ই আগস্ট রোজ শুক্রবার সকাল ১০ ঘটিকায় বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলার সকল সাংবাদিকদের অংশগ্রহণে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত প্রতিবাদ ও মানববন্ধন সমাবেশে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,বাংলাদেশ প্রেসক্লাব গাজীপুর জেলার পক্ষে সম্মানিত সভাপতি মেজবাহ উদ্দিন সরকার, সাধারণ সম্পাদক ইব্রাহিম খন্দকার, গাজীপুর মহানগর সভাপতি ইয়াছিন গাজী, গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক মোঃ আব্দুল বারী, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আব্দুল খালেক, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান, আইটি বিষয়ক সম্পাদক মোঃ ফারুক আহমেদ, গাজীপুর সদর থানা সভাপতি এম সিরাজুল ইসলাম, মোহাম্মদ আরাফাত খন্দকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক, কালিয়াকৈর উপজেলা সাধারণ সম্পাদক পলাশ চন্দ্র সহ আরো অনেকে।
বক্তারা বলেন, সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে সশস্ত্র সন্ত্রাসী দ্বারা নির্মমভাবে কুপিয়ে হত্যাকারী এবং সহযোগীদের অতি দ্রুত ফাঁসি কাষ্ঠে ঝুলাতে হবে। সারাদেশের সকল সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। হয়রানি মামলা এগুলো বন্ধ করতে হবে। অনতিবিলম্বে সাংবাদিকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে বলেও জানান বক্তারা।