1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

ঝালকাঠি রেড ক্রিসেন্টের অ্যাডহক কমিটিতে রিপোর্টার্স ক্লাবের সভাপতি মিজানুর রহমান মুবিন

ঝালকাঠি প্রতিনিধি:
  • প্রকাশিত: সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৫৯ বার পড়া হয়েছে

ঝালকাঠি রেড ক্রিসেন্ট ইউনিটের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য মনোনীত হয়েছেন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন।

 

সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা এবং জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে ভূমিকার স্বীকৃতি হিসেবে তাকে রেড ক্রিসেন্টের অ্যাডহক কার্যনির্বাহী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে বলে জানা গেছে।

 

অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন এর আগে সফলতা ও সুনামের সঙ্গে ঝালকাঠি যুব রেড ক্রিসেন্ট ইউনিটের যুব প্রধানের দায়িত্ব পালন করেন। যুব প্রধান হিসেবে দায়িত্ব পালনকালে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় সিডরের পূর্বপ্রস্তুতি এবং সিডর-পরবর্তী প্রাণরক্ষা, ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করেন। মানবিক এ কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য তিনি পুরস্কৃতও হন।

 

অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন ঝালকাঠি রিপোর্টার্স ক্লাবের সভাপতি, জেলা আইনজীবী সমিতির নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক এবং ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। পাশাপাশি তিনি চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এপিপি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাংবাদিকতা, আইন পেশা ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগেও তার সক্রিয় সম্পৃক্ততা রয়েছে।

 

রেড ক্রিসেন্টের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে নতুন দায়িত্ব পাওয়ায় সাংবাদিক, আইনজীবী, সামাজিক ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, তার অভিজ্ঞতা, দক্ষতা ও মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে ঝালকাঠি রেড ক্রিসেন্টের সেবামূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

 

নতুন দায়িত্ব সম্পর্কে অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন বলেন, “মানবতার সেবাই সর্বোচ্চ দায়িত্ব। মানুষের বিপদে পাশে দাঁড়ানো, অসহায় মানুষের মুখে হাসি ফোটানো এবং দুর্যোগে মানুষের জীবন ও সম্পদ রক্ষায় কাজ করাই আমার লক্ষ্য। রেড ক্রিসেন্টের এই দায়িত্বকে আমি পদ বা মর্যাদা হিসেবে নয়, মানবতার সেবায় নিজেকে আরও নিবেদিত করার একটি সুযোগ হিসেবে দেখছি।”

 

সংশ্লিষ্টরা মনে করছেন, তার পূর্বের রেড ক্রিসেন্টের অভিজ্ঞতা, সাংবাদিকতা ও আইন পেশার দক্ষতার সমন্বয়ে নতুন দায়িত্বে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট