1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর ধন্যবাদ জ্ঞাপন ও বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত।

সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৬৩ বার পড়া হয়েছে

বিরল এলাকাবাসীর আয়োজনে বিরল এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সহযোগিতায় ধন্যবাদ জ্ঞাপন ও বিরল এরিয়া প্রোগ্রাম সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ হল রুমে প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম হাসিবুল হাসান।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর সিনিয়র ডিরেক্টর- অপারেশনস (ন্যাশনাল অফিস) চন্দন জেড গোমেজ, ডিরেক্টর-অপারেশনস এন্ড টেকনিক্যাল প্রোগ্রাম লিমা হান্না দারিং, ডেপুটি ডিরেক্টর ফিল্ড অপারেশনস (নর্দান বাংলাদেশ ক্লাষ্টার) রাজু উইলিয়াম রোজারিও, উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা. মো: রফিকুল ইসলাম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা রাজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুনা পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজার রহমান চৌধুরী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোছাঃ মুর্শিদা খাতুন, সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ আলভি হুসাইন ভুইয়া, ফিল্ড আইসিটি কর্ডিনেটর (নর্দান বাংলাদেশ রিজিওন) দিলিপ রায়, এন্টিরিম এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রাম অফিসার এন্টিনা দাস, বিরল এপি প্রোগ্রাম অফিসার সাকলায়েন প্রমূখ।

অনুষ্ঠানে সকল ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যানবৃন্দ এবং প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ, ধর্মীয় নেতৃবর্গ-শিক্ষক প্রতিনিধিবৃন্দ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব ফোরাম এর কারিমা আক্তার ও মিঠুন রায়।

দীর্ঘ ১৫ বছর ধরে বিরল উপজেলায় শিক্ষা, স্বাস্থ্য, শিশু সুরক্ষা, সামাজিক সচেতনতা ও জীবনমান উন্নয়নে কাজ করে আসা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এই অনুষ্ঠানের মাধ্যমে তাদের কার্যক্রমের সফল পরিসমাপ্তি ঘোষণা করে।

অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়। অনুষ্ঠানে শিশুদের জন্য চালানো বিভিন্ন কার্যক্রমের চিত্র তুলে ধরা হয় এবং সফল উপকারভোগীদের অভিজ্ঞতা শেয়ার করা হয়।

বক্তারা বলেন ওয়ার্ল্ড ভিশন শুধু উন্নয়ন সংস্থা নয়, এটি একটি মানবিক পরিবারের মতো কাজ করেছে। তাদের কর্মসূচি এই অঞ্চলের মানুষকে সচেতন ও আত্মনির্ভর করেছে আমরা বাংলাদেশ ওয়াল্ড ভিশনের সফলতা কামনা করি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট