1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

নেত্রকোনার মদনে পুলিশের সাঁড়াশি অভিযান, সরকারি চাল ও ইয়াবাসহ গ্রেপ্তার- ৯

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে

নেত্রকোনার মদন থানা এলাকায় দিন-রাত টানা সাঁড়াশি অভিযান চালিয়ে সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী, সরকারি চাল চোরাকারবারি ও পরোয়ানাভুক্ত আসামিসহ নয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে পুলিশ পাহারায় গ্রেপ্তার নয় আসামিকে নেত্রকোনা জেলা আদালতে পাঠানো হয়েছে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দীন করিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে শুক্রবার দিন ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার বিশেষ অভিযান চলাকালে সরকারি চাল কালোবাজারির মাধ্যমে পাচারের সময় দুজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১০০ বস্তায় ৫ টন সরকারি চাল জব্দ করা হয়। জব্দ করা চালের আনুমানিক বাজারমূল্য এক লাখ ৭৫ হাজার টাকা। এ ছাড়া পাচারে ব্যবহৃত আনুমানিক আট লাখ টাকা মূল্যের দুটি সবুজ রঙের হ্যান্ড ট্রলি এবং ১৩৫টি পাটের খালি বস্তা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে মদন থানায় মামলা করা হয়েছে।

 

এদিকে, মাদকবিরোধী পৃথক অভিযানে সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মদনের চানগাঁও চকপাড়া ভিটাবাড়ী এলাকার মো. তরিকুল ইসলাম (৩৯), খালিয়াজুরীর জগন্নাথপুর পশ্চিমপাড়ার মো. আলী হোসেন (৪৩), বর্তমানে জাহাঙ্গীরপুরের ভাড়াটিয়া; কেন্দুয়ার কান্দিপাড়ার সোহেল মিয়া (৩৫), বর্তমানে জাহাঙ্গীরপুরের লার্নিং পয়েন্ট রোডের ভাড়াটিয়া এবং মদন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মো. আলম মিয়া (৩৫)। তল্লাশির সময় তাদের কাছ থেকে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মদন থানায় মামলা করা হয়েছে। অপর এক অভিযানে আটপাড়া উপজেলার করারধুপ (সুখারী ইউনিয়ন) এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মো. স্বপন মিয়াকে (৩৬) ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা করেছে পুলিশ।

 

এদিকে পুলিশের সাঁড়াশি অভিযানে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২য় আদালত, নেত্রকোনার একটি মামলায় (সিআর) চুরি ও মারামারির অভিযোগে পরোয়ানাভুক্ত পলাতক আসামি উবায়দুল্লাহকে (২২) গ্রেপ্তার করা হয়েছে। সে মদন দক্ষিণপাড়া (গুচ্ছগ্রাম) এলাকার দিলু মিয়ার ছেলে।এ ছাড়া ১৮৬১ সালের পুলিশ আইনে জনসমক্ষে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মদন পৌরসভার জাহাঙ্গীরপুর (দেওয়ান বাজার রোড) এলাকার মো. আলী হাসানকে (৩২) গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মদন থানার ওসি সালাহউদ্দীন করিম গণমাধ্যমকে জানান, “উপজেলায় অপরাধ নিয়ন্ত্রণ, মাদক নির্মূল ও সরকারি সম্পদ রক্ষায় পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে গ্রেপ্তারকৃত নয়জন আসামিকে (শনিবার) দুপুরে আদালতে পাঠানো হয়েছে। জনস্বার্থে অপরাধীদের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে জানান এই কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট