1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধন

সোহেল খান দূর্জয়-নেত্রকোনা :
  • প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৯ বার পড়া হয়েছে

খেলাধুলায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নেত্রকোনায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি -২০২৬ চ্যাম্পিয়নশিপের উদ্বোধন। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় নেত্রকোনা ঐতিহাসিক মোক্তারপাড়া মাঠে উক্ত চ্যাম্পিয়নশিপের শুভ উদ্বোধন করেন, ময়মনসিংহ বিভাগের ডিআইজি (উপ মহা পুলিশ পরিদর্শক) মোহাম্মদ জাহিদুল হাসান বিপিএম (সেবা)।

 

এসময় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান। তিনি সুস্থ, সুশৃঙ্খল ও মাদকমুক্ত জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব তুলে ধরে অনুপ্রেরণামূলক বক্তব্য প্রদান করেন। এসময় আরও উপস্থিত ছিলেন,নেত্রকোনা জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের (ভারপ্রাপ্ত) উপপরিচালক ও নেত্রকোনা পৌরসভার প্রশাসক মুন মুন জাহান লিজা। এসময় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম (সেবা), ডিআইজি, ময়মনসিংহ রেঞ্জ।এসময় উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ তরিকুল ইসলাম, পুলিশ সুপার নেত্রকোণা।

 

এছাড়াও এসময় উক্ত প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ ২০২৬ এর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার রেজওয়ান আহম্মেদ পিপিএম, (প্রশাসন ও অর্থ), অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম (ডিএসবি), অতিরিক্ত পুলিশ সুপার সজল কুমার সরকার (সদর সার্কেল)। এসময় আরও উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট