
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার টিমের প্রযুক্তিনির্ভর অভিযানে উদ্ধার করা হয়েছে হারানো ও চুরি হওয়া ৩০টি মোবাইল ফোন।
বুধবার (৩০ সেপ্টেম্বর ২০২৬) উদ্ধারকৃত মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়। পরে ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার ও অতিরিক্ত ডিআইজি মোঃ বশির আহমেদ নিজ হাতে মালিকদের কাছে উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো তুলে দেন।
মোবাইল ফোন ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেন প্রকৃত মালিকরা। তারা এ কার্যক্রমের জন্য এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাইবার টিমের প্রতি কৃতজ্ঞতা জানান।
এয়ারপোর্ট (১৩) আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানিয়েছে, হারানো ও চুরি হওয়া মোবাইল ফোন উদ্ধারে সাইবার টিমের প্রযুক্তিনির্ভর কার্যক্রম অব্যাহত থাকবে।