1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত 

হোসেন বাবলা
  • প্রকাশিত: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬
  • ৫০ বার পড়া হয়েছে

নগরীর কেইপিজেডস্থ অনুষ্ঠিত ক্যাসাব্ল্যাঙ্কা রেস্টুরেন্টে শুক্রবার দুপুরে বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান সংগঠনের সভাপতি ডাঃ এস এম এমরানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আহসান হাবিবের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়েছে।

 

কর্মসূচিতে হোমিওপ্যাথিক চিকিৎসা ডেস্ক সম্পাদকের সৌজন্যে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

 

এতে শুরুতে নাতে রাসুল পরিবেশন করেন শায়ের মোঃ সাইদুল আমিন এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ক্বারী মাওঃ ডাঃ আব্দুল বারী।

আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাঃ মোঃ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ডাঃ মোঃ এ কে এম ফজলুল হক ছিদ্দিকী। আরো সম্মানিত বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নৌ পরিবার কল্যাণ সমিতির সভাপতি ও অবঃ গ্রুপ ক্যাপ্টেন মোঃ বদিউল আলম, সংগঠনের প্রধান উপদেষ্টা ডাঃ এম এ কাশেম, উপদেষ্টা সদস্য ডাঃ পিকে বড়ুয়া, সহ- সভাপতি ডাঃ এম আর সুমন, যুগ্ম সম্পাদক ডাঃ মোঃ শামসুজ্জামান, সাংগঠনিক সম্পাদক ডাঃ রিজিয়া বেগম রিমা, সহ সাংগঠনিক সম্পাদক ডাঃ মোঃ তারাজুল ইসলাম, ডাঃ মোঃ ইব্রাহীম, প্রধান শিক্ষক মোঃ হুমায়ুন আহমেদ, অর্থ সম্পাদক ডাঃ মোঃ জাহাঙ্গীর আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ডাঃ মোঃ আব্দুল গফুর, সহ-অর্থ সম্পাদক ডাঃ ইব্রাহিম খলিল উল্লাহ, আব্দুল গোফরান ।

শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন ডাঃ রেখা চৌধুরী, ডাঃ রায়হান আহমেদ, সহ- সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আব্দুর রহিম সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, নবী রাসূল (সাঃ) জীবনী আদর্শের উপর আগামী প্রজন্মের মাধ্যমে সুশিক্ষা ও নৈতিক শিক্ষা অর্জনের জন্য দীক্ষা দিতে হবে।

আলোচনা সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দের কৃতি শিক্ষার্থী( এসএসসি)তে জিপিএ-৫ সহ অন্যান্য অবদান রাখায় স্মারক সম্মাননা ক্রেস্ট,মানপত্র ও উপহার সামগ্রী প্রদান করা হয়েছে।

 

পরিশেষে বিশেষ দোয়া মোনাজাত এবং তবারুক বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট