
চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে চোরাইকৃত ১৫ কেজি বৈদ্যুতিক তারসহ চোর চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২ অক্টোবর) ভোর ৫টা ৫০ মিনিটে কোতোয়ালী থানাধীন কাজীর দেউরী নেভাল এভিনিউ রোডের চিটাগাং অফিসার্স ক্লাবের সামনে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চোর চক্রের সক্রিয় সদস্য মো. জাকির হোসেন, মো. রানা এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত দুই শিশু—আসিফ (১৬) ও মো. সাইমন (১৬)—কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের হেফাজত থেকে চোরাইকৃত ১৫ কেজি বৈদ্যুতিক তার উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করা হয়েছে। মামলার নম্বর-০৭, তারিখ ২ অক্টোবর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৪১১/৩৪ ধারায় রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়, গ্রেফতারদের বিরুদ্ধে পূর্বের অপরাধসংক্রান্ত তথ্য যাচাই করা হচ্ছে।