1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

ভাঙ্গাবাড়ী ইউনিয়নে রাকিবুল হাসান শামীমের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি

মো. শহিদুল ইসলাম, সিরাজগঞ্জ:
  • প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ৩ নম্বর ভাঙ্গাবাড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী মো. রাকিবুল হাসান শামীমের গণসংযোগ ও মোটরসাইকেল র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে প্রার্থীর নিজ বাড়ি দেলুয়াকান্দি থেকে গণসংযোগ ও র‍্যালি শুরু হয়। এ সময় তাঁর সমর্থক নেতা-কর্মীরা মোটরসাইকেল, মিশুক ও অটোরিকশা নিয়ে এতে অংশ নেন।

 

গণসংযোগটি দেলুয়াকান্দি থেকে শুরু হয়ে ভাঙ্গাবাড়ী, তামাই, বানিয়াগাতী, বলরামপুর, জোকনালা, ময়দান বাজারসহ ইউনিয়নের বিভিন্ন সড়ক ও এলাকায় প্রদক্ষিণ করে। স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও ভোটারদের সঙ্গে যোগাযোগ করেন প্রার্থী ও তাঁর সমর্থকেরা।

 

ময়দান বাজারে মাগরিবের নামাজের পর এবং মবুপুর বাজারে সংক্ষিপ্ত বক্তব্য দেন রাকিবুল হাসান শামীম। এসব বক্তব্যে তিনি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত ও মানবিক সমাজ গঠনের পাশাপাশি তরুণদের সম্পৃক্ত করে এলাকার উন্নয়নে কাজ করার প্রত্যয়ের কথা তুলে ধরেন।

 

রাকিবুল হাসান শামীমের দেওয়া পরিচয় অনুযায়ী, তিনি বিবিএ, এমবিএ (ফাইন্যান্স) ও এলএলবি ডিগ্রিধারী এবং আলোকিত সমাজ উন্নয়ন ফোরাম, বেলকুচির চেয়ারম্যান। তিনি মেডিকেল ইকুইপমেন্ট ও সার্জিক্যাল ট্রেডের সঙ্গে সংশ্লিষ্ট একটি সংগঠনের ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতির দায়িত্বেও রয়েছেন বলে তাঁর পক্ষ থেকে জানানো হয়েছে।

 

এর আগে মে ২০২৬ সালে প্রকাশিত সংবাদে বেলকুচির বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে জামায়াতে ইসলামীর চূড়ান্ত প্রার্থীদের তালিকায় ভাঙ্গাবাড়ী ইউনিয়নের জন্য রাকিবুল হাসান শামীমের নাম উল্লেখ করা হয়।

 

গণসংযোগ ও র‍্যালিকে কেন্দ্র করে ভাঙ্গাবাড়ী ইউনিয়নের বিভিন্ন এলাকায় দলীয় সমর্থক ও স্থানীয় মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট