1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

বিরলে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত

মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধিঃ
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল উপজেলায় যথাযোগ্য মর্যাদা ও আনন্দ মুখর পরিবেশে বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে।

“শিক্ষকদের পাশে থাকা, পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যত গড়ার ৬০ বছর” এ প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা প্রশাসন এর আয়োজনে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় শোভাযাত্রা (র‌্যালি) ও আলোচনা সভার আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম এর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভা যাত্রাটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ মিলনায়তনে গিয়ে শেষ হয়। এতে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার বিপুল সংখ্যক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ আরিফ ইকবাল, বিরল মহিলা কলেজ এর (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মোঃ মিজানুর রহমান সহ বিরল আদর্শ উচ্চ বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক) মোঃ আনিসুজ্জামান মিলন প্রমুখ।

সভায় বক্তারা শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষকদের পেশাগত অধিকার সুরক্ষা ও মর্যাদা রক্ষা এবং একটি আলোকিত সমাজ গঠনে শিক্ষকদের বলিষ্ঠ ভূমিকা তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন। তারা মানসম্মত শিক্ষা নিশ্চিতকরণে শিক্ষক-প্রশাসনের সমন্বিত প্রয়াসের ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট