1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

কক্সবাজার-মহেশখালী- কুতুবদিয়া সমুদ্র এলাকায় জলদস্যু দমনে কোস্ট গার্ডের সাঁড়াশি অভিযান

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬
  • ৪৩ বার পড়া হয়েছে

মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় ডাকাত ও জলদস্যুদের অপতৎপরতা প্রতিহত করতে বিশেষ অভিযান পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড। বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মাছ ধরতে যাওয়া জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে সোমবার (৫ অক্টোবর) দিনব্যাপী এ অভিযান চালানো হয়।

 

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন।

 

কোস্ট গার্ড জানায়, বেশ কিছুদিন ধরে কক্সবাজার, মহেশখালী ও কুতুবদিয়া সংলগ্ন সমুদ্র এলাকায় বাণিজ্যিক জাহাজ ও ফিশিং বোটে জলদস্যু ও ডাকাত চক্রের সম্ভাব্য হামলার আশঙ্কায় আতঙ্ক বিরাজ করছে। এ পরিস্থিতিতে দস্যুদের অপতৎপরতা প্রতিহত ও জড়িতদের আটক করতে দায়িত্বপূর্ণ এলাকায় সার্বক্ষণিক টহলের পাশাপাশি গোয়েন্দা তৎপরতা ও প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদার করা হয়েছে।

 

অভিযানের অংশ হিসেবে আধুনিক সক্ষমতাসম্পন্ন জাহাজ ও উচ্চগতির স্পিডবোট দিয়ে নিয়মিত টহল পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে আধুনিক র‌্যাডার, উন্নত যোগাযোগ ব্যবস্থা ও জিপিএস প্রযুক্তির মাধ্যমে উপকূলীয় ও সমুদ্রসীমায় চলাচলকারী বিভিন্ন জলযান এবং সন্দেহজনক গতিবিধির ওপর সার্বক্ষণিক নজরদারি রাখা হচ্ছে।

 

কোস্ট গার্ডের তথ্য অনুযায়ী, সোমবার দিনব্যাপী কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম, কোস্ট গার্ড জাহাজ ‘সবুজ বাংলা’, স্টেশন কক্সবাজার, মহেশখালী, মাতারবাড়ী ও কুতুবদিয়ার সদস্যরা দায়িত্বপ্রাপ্ত সমুদ্র এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করেন। এ সময় বাণিজ্যিক জাহাজ ও সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের নিরাপত্তা নিশ্চিতে বিশেষ নজরদারি করা হয়।

 

কোস্ট গার্ড জানিয়েছে, দেশের সমুদ্র, নদীপথ ও উপকূলীয় অঞ্চলকে ডাকাত ও জলদস্যুমুক্ত রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ব্রিফিং প্রদানকারী কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আরাফাত হোসেন (ট্যাজ), বিএন, নির্বাহী কর্মকর্তা, বিসিজি বেইস কক্সবাজার।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট