
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ মহাপরিদর্শক জনাব নুরুল আবছার , বরিশাল রেঞ্জ, বরিশাল।
সাথে ছিলেন ঝালকাঠি জেলার জেলা কমান্ড্যান্ট জনাব শফিকুল ইসলাম।
ঝালকাঠি জেলার মোট ১৬০টি পূজা মন্ডপ পর্যায়ক্রমে ঘুরে ঘুরে দেখেন এবং প্রতিটি পূজা মন্ডপের আয়োজক কমিটির সাথে মতবিনিময় করেন।

তাদের উৎসব আয়োজনে কোন প্রতিবন্ধকতা হচ্ছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখেন।প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তায় আনসার ও ভিডিপির সদস্যগণ ২৪ ঘন্টাই দায়িত্বরত অবস্থায় আছেন পালাক্রমে।
ঝালকাঠি জেলায় মোট ১,০৭২জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।
বরিশাল রেঞ্জের উপ মহাপরিদর্শক ও ঝালকাঠি জেলার জেলা কমান্ড্যান্ট তাদের সাথে পূজা মন্ডপ পরিদর্শনে আনসার ব্যাটালিয়ন এর স্টাইকিং ফোর্সের সদস্যগণও উপস্থিত ছিলেন।
সর্বোপরি উপ মহাপরিদর্শক জনাব নুরুল আবছার ও ঝালকাঠি জেলা কমান্ডেন্ট আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে দিকনির্দেশনা দিয়ে যান।