1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

কুতুবপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দামুড়হুদা উপজেলা প্রশাসন

মোঃ মিনারুল ইসলাম  চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার পড়া হয়েছে

 

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কুতুবপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সবুর মিয়ার পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন। আজ মঙ্গলবার ২০শে অক্টোবর ২০২৬ ইং তারিখে দুপুরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারটির হাতে জরুরি নগদ অর্থ ও শুকনা খাবার তুলে দেওয়া হয়।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি কুতুবপুর গ্রামে সবুর মিয়ার বসতবাড়িতে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে পরিবারটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে সাড়া দেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লাভলী ইয়াসমিন।

 

 

তিনি আজ সশরীরে দুর্ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন, তাদের সার্বিক খোঁজখবর নেন এবং সমবেদনা জানান। পরে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মানবিক সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত সবুর মিয়ার হাতে নগদ অর্থ এবং প্রয়োজনীয় শুকনা খাবার তুলে দেন।

 

 

সহায়তা প্রদানকালে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, “দুর্ঘটনার সংবাদ পেয়েই ক্ষতিগ্রস্ত পরিবারের কষ্ট লাঘবে প্রশাসন দ্রুত সহায়তার উদ্যোগ নেয়। এই তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি পরিবারটির পূর্ণাঙ্গ পুনর্বাসনের জন্য পরবর্তীতে প্রশাসনের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।”

 

 

দুর্দিনের মধ্যে দ্রুত মানবিক সহায়তা পাওয়ায় উপজেলা প্রশাসন ও ইউএনওর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত সবুর মিয়া ও স্থানীয় এলাকাবাসী।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট