1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি :
  • প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ১২ বার পড়া হয়েছে

বেনাপোল দিঘীরপাড় গ্রামের হেরোইনের মামলায় মাদক ব্যবসায়ী আবুল হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ডের আদেশ দিয়েছে যশোরের একটি আদালত।

 

সোমবার ২৬ অক্টোবর অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৬ষ্ঠ আদালতের বিচারক শাহিনুর রহমান এক রায়ে এ আদেশ দিয়েছেন।

দণ্ডপ্রাপ্ত আবুল হোসেন বেনাপোল পোর্ট থানাধীন দিঘিরপাড় গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে।

 

মামলার অভিযোগে জানা গেছে, ২০১৭ সালের ৬ জুলাই সন্ধ্যা সোয়া ৬টার দিকে বেনাপোল পোর্ট থানার এসআই শরীফ হাবিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় লোকাল বাসস্ট্যান্ডে অভিযান চালান। এ সময় সন্দেহজনক ভাবে আবুল হোসেনকে আটক করা হয়। এসময় তার দেহ তল্লাশি করে কোমরে লুঙ্গির ভেতরে লুকিয়ে রাখা ১শ’ গ্রামের ৫টি পলিপ্যাকে রাখা ৫শ’ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক আবুল হোসেনের বিরুদ্ধে এসআই শরীফ হাবিবুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বেনাপোল পোর্ট থানায় মামলা করেন।

 

এ মামলার তদন্ত শেষে আটক আবুল হোসেনকে অভিযুক্ত করে ওই বছরের ২৯ আগস্ট আদালতে চার্জশিট জমা দেন তদন্তকারী কর্মকর্তা এসআই মনিরুল ইসলাম। দীর্ঘ সাক্ষ্য গ্রহণ শেষে আসামি আবুল হোসেনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ৫হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিয়েছেন।

 

সাজাপ্রাপ্ত আবুল হোসেন জামিনে মুক্তি পেয়ে পলাতক রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট