1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ, বিদায় নিলেন নাঈমুল হাছান

মোঃ রবিউল ইসলাম মিনাল: গোদাগাড়ী রাজশাহী জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ৪৭ বার পড়া হয়েছে

রাজশাহী জেলা পুলিশের নতুন পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোঃ মামুন অর রশিদ। রোববার (২৩ আগস্ট) বিকেলে রাজশাহী জেলা পুলিশের বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান আনুষ্ঠানিকভাবে তাঁর কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

 

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরিফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ.টি.এম মাইনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিনসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

নবযোগদানকৃত পুলিশ সুপার মোঃ মামুন অর রশিদ এর আগে পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকায় কর্মরত ছিলেন। ২৮তম বিসিএস পরীক্ষার মাধ্যমে ২০১১ সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে কর্মজীবন শুরু করেন তিনি। দীর্ঘ কর্মজীবনে পেশাগত দক্ষতা ও সততার জন্য তিনি পরিচিতি লাভ করেছেন।

 

অন্যদিকে, বিদায়ী পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান সিআইডির পুলিশ সুপার হিসেবে নতুন কর্মস্থলে যোগদানের উদ্দেশ্যে রাজশাহী ত্যাগ করেন। তিনি ২০২৫ সালের ২৯ নভেম্বর রাজশাহী জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। দায়িত্ব পালনকালে অপরাধ নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র ও মাদক উদ্ধার, গুরুত্বপূর্ণ মামলার আসামিদের গ্রেপ্তার এবং প্রযুক্তির সহায়তায় হারানো মোবাইল ফোন উদ্ধারে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে প্রশংসা অর্জন করেন নাঈমুল হাছান।

 

দায়িত্ব হস্তান্তরের মধ্য দিয়ে রাজশাহী জেলা পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট