1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

টেকনাফের হ্নীলায় বাজারে অভিযান, মিষ্টির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশিত: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩২ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে একটি মিষ্টি তৈরির কারখানাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

একই সঙ্গে কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানকে অতিরিক্ত মুনাফা, ওজনে কম দেওয়া ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অনিয়মের বিষয়ে সতর্ক করা হয়েছে।

রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার হ্নীলা পুরাতন বাজার ও হ্নীলা স্টেশন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম অনীক চৌধুরী।

অভিযানকালে হ্নীলা পুরাতন বাজারের ‘খিরসা বি’ নামের একটি মিষ্টি তৈরির কারখানাকে অনিয়মের দায়ে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়। পরে হ্নীলা স্টেশনের তিনটি সার ডিলার, মুদিদোকানসহ কয়েকটি ব্যবসাপ্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের বিভিন্ন অনিয়ম সম্পর্কে সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনীক চৌধুরী বলেন, ‘ব্যবসায়ীরা অতিরিক্ত মুনাফা করতে পারবেন না এবং ক্রেতাদের ওজনে কম দেওয়া যাবে না। মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি কিংবা অবৈধভাবে খাদ্যপণ্য তৈরি করাও যাবে না। ভোক্তাদের ঠকানোর উদ্দেশ্যে কোনো ধরনের কৃত্রিমতা বা ছলচাতুরীর সুযোগ নেই।’

তিনি আরও বলেন, বাজারে শৃঙ্খলা ও ভোক্তাদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে মিষ্টি তৈরির কারখানাকে জরিমানা এবং অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠানকে সতর্ক করায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। সচেতন মহল বাজারে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট