1. : lf_tBsUkTpWDxQ2 :
  2. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
মাইজপাড়া গাউছিয়া ছুন্নিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২ টেকনাফে অপহৃত কিশোরী উদ্ধার, অভিযুক্ত পলাতক বিরলের রঘুপুর উচ্চ বিদ্যালয়ে বহিরাগত কর্তৃক শিক্ষকের উপর হামলাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ অনুষ্ঠিত টেকনাফে নিখোঁজ রোহিঙ্গা শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে দিল পুলিশ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন রাষ্ট্রপতি যশোরের শার্শায় কৃষকের মুখে সোনালী আঁশে রঙিন স্বপ্ন দেখতে শুরু করেছে, বেড়েছে পাটের আবাদ, ন্যায্যমূল্য নিয়ে শঙ্কায় কৃষক টেকনাফে র‌্যাবের অভিযানে মালয়েশিয়াগামী ৫ ভিকটিম উদ্ধার নেত্রকোনার পাহাড়ে শুষ্ক মৌসুমে পানি নেই, বর্ষায় নিরাপদ পানির সংকট

মিয়ানমারে পাচার কালে ৬০০ কেজি ইউরিয়া সার ও সয়াবিন তেল উদ্ধার, আটক ১

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশিত: শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ২২ বার পড়া হয়েছে

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে আনা ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় সাইফুল ইসলাম (২৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টা ১০ মিনিটের দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের আনজুমানপাড়া এলাকায় বালুখালী খালের পাড়ে এ অভিযান চালায় উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর পালংখালী বিওপির বিশেষ টহল দল।

বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা ৭টার দিকে পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল আনজুমানপাড়া-বালুখালী খালসংলগ্ন এলাকায় অবস্থান নেয়। পরে রাত ৭টা ১০ মিনিটের দিকে এক ব্যক্তি আনজুমানপাড়া থেকে মালামাল নিয়ে বালুখালী খাল দিয়ে পানিতে ভাসিয়ে ইউরিয়া সার ও সয়াবিন তেল মিয়ানমারে পাচারের চেষ্টা করেন।

এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তাদের উপস্থিতি টের পেয়ে মালামাল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। পরে বিজিবি সদস্যরা সাইফুল ইসলামকে আটক করেন। আটক সাইফুল কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার হাজীপাড়ার বাসিন্দা।পরবর্তীতে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ৬০০ কেজি ইউরিয়া সার ও ১০ লিটার সয়াবিন তেল উদ্ধার করা হয়।

বিজিবি জানিয়েছে, উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে সার, তেলসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য যাতে মিয়ানমারে পাচার হতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে।এ ধরনের চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনগণ ও সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছে বিজিবি। ব্যাটালিয়ন অধিনায়ক জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট