1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৮৭ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে নৌকার সঙ্গে দড়ি দিয়ে বেঁধে পানিতে ভাসিয়ে রাখা ১৪ লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।

 

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

 

বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত এলাকায় কয়েক দিন ধরে নজরদারি ও টহল জোরদার করা হয়। বুধবার দুপুরে জেলের ছদ্মবেশে একটি নৌকায় করে ইয়াবার চালান পাচারের চেষ্টা করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে হ্নীলা বিওপির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়।

 

এ সময় সন্দেহজনক নৌকাটি দেখতে পেয়ে বিজিবি সদস্যরা থামার সংকেত দেন। নৌকায় থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে নৌকায় তল্লাশি চালিয়ে কোনো মাদক না পেলেও নৌকার সঙ্গে দড়ি দিয়ে বাঁধা অবস্থায় পানিতে ভাসমান কয়েকটি বস্তা দেখতে পান বিজিবি সদস্যরা। সেগুলো উদ্ধার করে তল্লাশি চালালে ১৪০ কার্টনে থাকা ১৪ লাখ পিস ইয়াবা পাওয়া যায়।

 

বিজিবি জানায়, এর আগে ৩ ও ৪ সেপ্টেম্বর হ্নীলার অবরাং এলাকায় ইয়াবা পাচারের পৃথক দুটি ঘটনায় তিন লাখ পিস ইয়াবা উদ্ধার ও দুইজনকে আটক করা হয়েছিল।

 

৬৪ বিজিবির তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত মাদকবিরোধী অভিযানে মোট ১ কোটি ৪৩ লাখ পিস ইয়াবা এবং ২৪৩ জনকে আটক করা হয়েছে।

 

উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে। চোরাচালান প্রতিরোধে প্রযুক্তি ও জনবল কাজে লাগিয়ে বিজিবি কাজ করছে।

 

আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট