1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

ঢাকা-খুলনা মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় নছিমন চালকের মৃত্যু

মো: সোহান শেখ কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ:
  • প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭৫ বার পড়া হয়েছে

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জের কাশিয়ানীতে অজ্ঞাতনামা গাড়ির ধাক্কায় ইব্রাহিম মোল্যা (২৩) নামে এক নছিমন চালক নিহত হয়েছে।

 

রোববার (২০ সেপ্টেম্বর) রাত ১২.৫০ ঘটিকায় উপজেলার ফুকরা ভুলবাড়িয়া এলাকায় মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার সাব ইন্সপেক্টর ফজলুর রহমান জানান, ইব্রাহিম মোল্যা নছিমন চালিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা একটি গাড়ি তাকে ধাক্কা দেয়। এ সময় তিনি সড়কের পাশে পড়ে যান। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং তাকে উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। দুর্ঘটনায় কবলিত নসিমন গাড়িটি পুলিশী হেফাজতে রয়েছে।

 

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ওসি রোকনুজ্জামান জানান, নিহত ইব্রাহিম মোল্লার পরিবার বিনা ময়না তদন্তের আবেদনের প্রেক্ষিতে তার পরিবারের জিম্মায় লাশ প্রদান করা হয়। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

নিহত ইব্রাহিম মোল্লা ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী (জয়পাশা) গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট