1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরলের বহবলদিঘী বাজার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

দিনাজপুরের বিরলে প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মোঃ সেলিম রেজা,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি।
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪৬ বার পড়া হয়েছে

সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে জেন্ডার সমতা উন্নত করণের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্পের সহযোগিতায় সোসাইটি ফর উদ্যোগ এর আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রেজাউল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওসি (তদন্ত) আনিছুর রহমান সরকার, ডেন্টাল সার্জন সাদ্দাম হোসেন, সমবায় অফিসার হাফিজুর রহমান, মহিলা বিষয়ক অফিসার রুনা পারভীন, যুব উন্নয়ন অফিসার মাহফুজার রহমান, প্রাণি সম্পদ অফিসের প্রতিনিধি ইসরাফিল হোসেন, প্রকল্প কর্মকর্তা মাহফুজ আলম, উদ্যোগ এর প্রকল্প কর্মী আলিমা বেগম, জেসমিন ফেরদৌস প্রমূখ । উদ্যোগ এর পক্ষ হতে প্রকল্পের প্রেক্ষাপট সম্পর্কে জানানো হয়- অধিকার ও জেন্ডার সমতা উন্নত করনের মাধ্যমে বঞ্চিত নারীদের ক্ষমতা শক্তিশালী করা প্রকল্পের আওতায় জানুয়ারী ২০২৪ হইতে উপজেলার ৩নং ধামইর ও ৫নং বিরল ইউনিয়নে ১২৮ টি নারী দলের মাধ্যমে ৩২০০ জন প্রত্যক্ষ ও ৮০০ জন প্ররোক্ষ্য সুবিধাভোগীর জীবনমান উন্নয়ন, সক্ষমতা বৃদ্ধি, আয়বর্ধক কার্যক্রম, সচেতনতা সৃষ্টি, সরকারী সেবা প্রাপ্তির জন্য স্থানীয় সরকার ও সরকারী সেবাপ্রদানকারী প্রতিষ্ঠানের সাথে সংযোগ স্থাপন এবং স্থানীয় পর্যায়ে অংশগ্রহণ বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।

তা নিম্নরুপ:-

> ২ টি জেলা পর্যায়ে সমন্বয় সভ্য করা হয়। (এই সভায় ৭৫ জন নারী সদস্য উপস্থিত ছিলেন)

> ২ টি উপজেলা পর্যায়ে সমন্বয় সভ্য করা হয়। (এই সভায় ৫০ জন নারী সদস্য উপস্থিত ছিলেন)

৫ টি কমিউনিটি ছোর কার্ড করা হয়। তার মধ্যে ১ টি ভিডব্লিউবি কর্মসূচী, ২ টি কমিউনিটি ক্লিনিকের সেবারমান মূলায়ন, ২ টি সরকারী স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণের প্রধান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান।১ টি মহিলা বিষয়ক কর্মকর্তার সাথে ভিডব্লিউবি কর্মসূচীর উপর ইন্টারফেস মিটিং।

১ টি স্বাস্থ্য বিভাগের সাথে কমিউনিটি ক্লিনিকের সেবারমান মূলায়ন, সরকারী স্বাস্থ্যসেবা গ্রহণে জনগণের প্রধান সমস্যা, প্রতিবন্ধকতা ও সম্ভাব্য সমাধান বিষয়ে গনশুনানী করা হয়। -৮ টি বিষয়ের উপর ১১৪০ টি নারী দলের সদস্যদের সচেতনতামূলক আলোচনা সভা করা হয়।

১৬ টি মটিভিশনাল কালচারাল ইভেন্ট (ফক সং) করা হয়।- ১২ টি মাঠ পর্যায়ে লিগ্যাল এইড অফিসে পাঠানোর প্রক্রিয়া সম্পর্কে সচেতনতা মূলক আলোচনা সভা করা হয়।

৫ টি দিবস উদযাপন করা হয় (৮ মার্চ ও ২৫ নভেম্বর)।-১ টি জাতীয় আইনগত সহায়তা দিবস উৎযাপন করা হয়।

৩ টি আলোচনা সভা ও বিতর্ক প্রতিযোগিতা করা হয়। (ঢেরাপাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, মকলেশপুর উচ্চ বিদ্যালয় ও সাবইল রামচন্দ্রপুর উচ্চ বিদ্যালয়)

২ টি ধর্মীয় নেতা ও বিবাহ রেজিষ্টাদের (হিন্দু ও মুসলিম) নিয়ে সভা করা হয়।

৪ টি শ্বশুর শ্বাশুরিদের সমাবেশ করা হয়।

৫ টি বাল্য বিবাহ প্রতিরোধে পিতা মাতাদের কাউন্সেলিং করা হয়।।

৭ টি নারীদের নেতৃত্ব উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ করানো হয় (১৭৫ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করেন)। ১৬ টি নারীদের অধিকার ও জেন্ডার বিষয়ক ওরিয়েন্টেশন করা হয়। ১ টি দলীয় সদস্যদের আই.জি.এ প্রশিক্ষণ করানো হয়।২ টি দলীয় সদস্যদের দল ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ (৫০ জন নারী এই প্রশিক্ষণ গ্রহণ করেন)।> ১ টি স্বাস্থ্য বিভাগের প্রতিনিধিদের সাথে সোস্যাল গ্রুপ সদস্যদের লিংকেজ ওয়ার্কশপ করা হয়। ১ টি আইন প্রয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে সোস্যাল গ্রুপ সদস্যদের লিংকেজ ওয়ার্কশপ করা হয়। ১ টি ইউপি, মহিলা বিষয়ক, যুব, শিক্ষা বিভাগের প্রতিনিধিদের সাথে সোস্যাল গ্রুপ সদস্যদের লিংকেজ ওয়ার্কশপ।

> ২ টি লিগ্যাল ক্যাম্পেইন করা হয় (লিগ্যাল ক্যাম্পেইন পরিচালনা করেন পিনাক পানি রায় অ্যাডভোকেট জজ কোর্ট দিনাজপুর)।

> ১২ টি স্কুল সেশন করা হয়। (১২ টি সেশনে ৩০০ জন স্কুলের ছাত্রী অংশগ্রহণ করেন)প্রকল্পের কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে সুবিধাভোগীদের মধ্যে যে বিভিন্ন ইতিবাচক পরিবর্তন ও সক্ষমতা তৈরী হয়েছে এবং সোসাইটি ফর উদ্যোগের সহযোগিতায় সরকারী সেবাগ্রহণ করেছে তা নিম্নরুপ।

> ২৩৫ জন নারী বিরল স্বাস্থ্য কমপ্লেক্স এ ভায়া টেষ্ট করাতে পারছে।> ২৩ জন Legal এইড Blast এর মাধ্যমে আইনী সহায়তা নিয়েছে।

> ১০৬ জন গর্ভবতী মা বিরল স্বাস্থ্য কমপ্লেক্স এ মাতৃত্বকালীন স্বাস্থ্য সেবা কার্ড গ্রহণ করেছে।

> ১৫ জন হিন্দু বিবাহ রেজিষ্ট্রেশন করছে।

> ১৭ জন ঝড়ে পড়া ছাত্র ছাত্রিদের পূর্ণরায় স্কুলমুখী হয়েছে।

> ৫ জন নারী সদস্য কৃষি অফিসের মাধ্যমে শাক সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছে।

> ১৮ জন নারী সদস্য যুব উন্নয়ন অফিসের মাধ্যমে গরু মোটাতাজাকরন বিষয়ক প্রশিক্ষণ গ্রহণ করেছে।

➤ ২৫৬ জন নারী দলের নেত্রীকে প্রকল্পের মাধ্যমে নেতৃত্ব উন্নয়ন প্রশিক্ষণ দেওয়া করা হয়েছে।

> ২৫ জন নারী সদস্যকে প্রকল্পের মাধ্যমে আইজিএ প্রশিক্ষণ দেওয়া হয়েছে বর্তমানের তারা আয় বৃদ্ধিমূলক কাজের সাথে জড়িত আছে।

> ১০ জন নারী সদস্য ইউনিয়ন লিগ্যাল এইড কমিটির সদস্য পদ লাভ করছে উপসংহারে বলা হয়- প্রকল্পের সমাপ্তি মানেই প্রকল্পের অর্জনের সমাপ্তি নয়। প্রকল্পের মাধ্যমে সৃষ্ট সক্ষমতা, ইতিবাচক পরিবর্তন, সুবিধা ও প্রাতিষ্ঠানিক অর্জনগুলোকে দীর্ঘমেয়াদে কার্যকর রাখতে সরকারী প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, সুবিধাভোগী এবং অন্যান্য অংশীজনের সমন্বিত ভূমিকা গুরুত্বপূর্ণ। এটাই প্রকল্প-পরবর্তী স্থায়িত্বের মূল লক্ষ্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট