1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার

রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

সাদ্দাম হোসেন সাজ্জাদ :
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

কক্সবাজারের টেকনাফে সরকারি আদেশ অমান্য করে রাস্তায় জোরপূর্বক দোকান বসিয়ে মানুষের চলাচলে বাধা দেওয়ার দায়ে এমরান (২১) নামে এক রোহিঙ্গা যুবককে তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

 

সোমবার (২৬ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে টেকনাফের জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প-২৭-এর এ/১ ব্লক থেকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টা ৪০ মিনিটে ক্যাম্পের সিআইসি কার্যালয়ে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে তাকে এ দণ্ড দেওয়া হয়।

 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জাদিমুড়া এপিবিএন ক্যাম্পের রাত্রিকালীন টহল দল নিয়মিত টহল পরিচালনার সময় এমরানকে আটক করে। পরে তাকে জাদিমুড়া এপিবিএন পুলিশ ক্যাম্পে নেওয়া হয়। সরকারি আদেশ অমান্য করে রাস্তায় দোকান বসিয়ে জনসাধারণের চলাচলে বাধা দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেওয়া হয়।

 

পরে ক্যাম্প-২৭-এর সিআইসি কার্যালয়ে সিনিয়র সহকারী সচিব খানজাদা শাহরিয়ার বিন মান্নানের পরিচালনায় ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। আদালতে মামলা নম্বর ২২২/২৬, তারিখ ২৬ অক্টোবর ২০২৬-এর মাধ্যমে এমরানকে তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

 

দণ্ডপ্রাপ্ত এমরান ক্যাম্প-২৭-এর এ/১ ব্লকের বাসিন্দা। তার এফসিএন নম্বর ২৯৯৯৮৫। তিনি মৃত সাইফুল ও মৃত আতুনের ছেলে।

 

ভ্রাম্যমাণ আদালতে সাজা দেওয়ার পর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট