1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার যৌথ অভিযান: মানবপাচার মামলার আসামিসহ গ্রেপ্তার ৩, দণ্ডিত ১০

গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ীতে পূজামণ্ডপ পরিদর্শন করলেন পুলিশ সুপার জাসিম উদ্দীন

শাহ্ পারভেজ সংগ্রাম, গাইবান্ধা প্রতিনিধি 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন গাইবান্ধার পুলিশ সুপার মোঃ জাসিম উদ্দীন। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ও আনসার সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।সোমবার (১৯ অক্টোবর) পূজামণ্ডপ পরিদর্শনকালে পুলিশ সুপার পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি ও দায়িত্বে নিয়োজিত সদস্যদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি দায়িত্ব পালনরত পুলিশ ও আনসার সদস্যদের সতর্কতা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন, যাতে পূজার আয়োজক, দর্শনার্থী ও ভক্তরা নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপন করতে পারেন।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ শরীফ আল রাজীব, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) ডি.এম. হাসিবুল বেনজীর, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল) সোহানুর রহমান সোহাগ, গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট