1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড রাজধানীতে কাস্টমস গোয়েন্দাদের অভিযান, জব্দ ৮২৬ লিটার মদ ১ হাজার ৫৩৩ লিটার বিয়ার

বিরলে বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলামের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন।।

মোঃ সেলিম রেজা,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬৬ বার পড়া হয়েছে

দিনাজপুরের বিরল উপজেলার ৫ নম্বর বিরল ইউনিয়নের পূর্ব মহেশপুর এলাকার বীর মুক্তিযোদ্ধা মোঃ নূরুল ইসলাম আর নেই। গতকাল শনিবার (২৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যু কালে তাঁর বয়স হয়েছিল (৭৫) বছর। তিনি দীর্ঘদিন ধরে মরণ ব্যাধি ক্যানসারে ভুগছিলেন।

আজ রবিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় রাষ্ট্রীয় মর্যাদা প্রদর্শন করেন, উপজেলা নির্বাহী অফিসার মো: রেজাউল ইসলাম, বিরল থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনিছুর রহমান। জানাজা শেষে পূর্ব মহেশপুর এলাকার পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়েছে। জানাজায় রাজনৈতিক নেতৃবৃন্দ, সহযোদ্ধা ও সর্বস্তরের জনগণ অংশ নেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, তিন মেয়ে এবং অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়-স্বজন রেখে গেছেন। তাঁর এই আকস্মিক প্রয়াণে বীর মুক্তিযোদ্ধা পরিবার ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট