1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
বিরলের বহবলদিঘী বাজার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন লালমোহনে ১৯০ অসহায় পরিবার পেল ১৯ লাখ টাকার অনুদান হাওরাঞ্চলের ক্যারেট ভর্তি কোটি টাকার হাঁসের ডিমের হাট, বদলে দিচ্ছে দেশের অর্থনীতির চাকা ঘূর্ণিঝড়ের শঙ্কায় বঙ্গোপসাগর, বাড়ছে আবহাওয়ার নজরদারি সেন্টমার্টিনে ২৩২ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা দিল কোস্ট গার্ড

দিনাজপুরে এসকেএস এর জেলা সমন্বয় সভায় সেবা প্রদানকারী সংস্থার সাথে সেবা গ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠির সাথে সেতুবন্ধন রচনা করতে হবে——–এডিসি (সার্বিক)

মোঃ সেলিম রেজা,  বিরল (দিনাজপুর) প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ বার পড়া হয়েছে

দিনাজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম হাবিবুল হাসান বলেছেন সেবা প্রদানকারী সংস্থার সাথে সেবা গ্রহণকারী প্রান্তিক জনগোষ্ঠির সাথে সেতুবন্ধন রচনা করতে হবে। সেই সাথে তাদের উন্নয়নের মূল স্রোতধারায় আনতে পারলে তারা পিছিয়ে থাকবে না। তাদের অধিকার, ক্ষতায়নের ব্যাপারে তারা নিজেরই সচেতন হবে। এজন্য সরকারি-বেসরকারি সংস্থাগুলোকে তাদের পাশে থাকতে হবে সহযোগিতার মাধ্যমে।

 

৩০ সেপ্টেম্বর বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝানজিরা সমাজকল্যাণ সংস্থা (জেএসকেএস) এর আয়োজনে এবং জিএফএ কনসালটিং গ্রুপের সহযোগিতায় নাগরিকতা-সিভিল এনগেজমেন্ট ফান্ড “ইম্পাওয়ার” প্রকল্পের আওতায় প্রান্তিক জনগোষ্ঠির সেবায় প্রবেশগম্যতা বৃদ্ধিতে জেলা সমন্বয় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার আলাউদ্দিন আল আজাদ, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক এটিএম নজমুল হুদা, দিনাজপুর টিসিসি এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ রকিবুল ইসলাম, হরিজন প্রতিনিধি হরিদেব, কাহারোল ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, আদিবাসী নেতা লুকাস সরেন। সভাপতির বক্তব্যে জেএসকেএস এর নির্বাহী পরিচালক মোস্তফা কামাল বলেন, আমরা ইম্পাওয়ার প্রকল্পের মাধ্যমে দিনাজপুর সদর, বিরল, বীরগঞ্জ ও কাহারোল উপজেলার আদিবাসী ও দলিত জনগোষ্ঠির বিশেষ করে যুব ও নারীদের নেতৃত্ব, অধিকার, অংশগ্রহণ ও প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং সরকারি সেবা ও সুযোগ সুবিধায় তাদের প্রবেশাধিকার নিশ্চিত করতে সহযোগিতা প্রদান করে আসছি। সার্বিক তত্বাবধানে ছিলেন জেএসকেএস এর টেকনিক্যাল স্পেশালিস্ট মর্জিনা রুপা। সঞ্চালকের দায়িত্ব পালন করেন প্রজেক্ট ম্যানেজার হারুন-অর-রশিদ। এছাড়াও বিরলের ১২ নং রাজারামপুর ইউপি চেয়ারম্যান মুকুল চন্দ্র রায়, জেএসকেএস এর কর্মকর্তা সাইফুল আলম, মিলস কর্মকর্তা মশিউর রহমান, এপিও রেজাউল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, স্থানীয় সরকার/জনপ্রতিনিধি, শিক্ষক, সুশীল সমাজের সদস্য, আদিবাসী ও দলিত জনগোষ্ঠীর নেতৃবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট