1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী সতর্কতার বালাই নেই! ঘোড়াঘাট হাসপাতালে মশারি ছাড়াই ঘুমাচ্ছেন ডেঙ্গু রোগীরা। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার বড় কুমিরায় দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ বিরলের বহবলদিঘী বাজার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন

সতর্কতার বালাই নেই! ঘোড়াঘাট হাসপাতালে মশারি ছাড়াই ঘুমাচ্ছেন ডেঙ্গু রোগীরা।

শাহারুল ইসলাম ঘোড়াঘাট দিনাজপুর প্রতিনিধিঃ 
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১১ বার পড়া হয়েছে

দিনাজপুরের ঘোড়াঘাটে দিন দিন বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি ও নিয়মিত চিকিৎসা চললেও, মশারি ব্যবহারসহ চিকিৎসকদের স্বাস্থ্যবিধি ও পরামর্শ মানার ক্ষেত্রে কিছু রোগীর অনীহা দেখা গেছে। চিকিৎসকদের মতে, এ ধরনের অবহেলা কেবল সংশ্লিষ্ট রোগীর নিজের জন্যই নয়, বরং আশপাশের অন্যান্যদের জন্যও ডেঙ্গু সংক্রমণের বড় ঝুঁকি তৈরি করছে।

হাসপাতাল সূত্রে জানা যায়, গত ২২ জুন থেকে এখন পর্যন্ত ঘোড়াঘাট উপজেলায় মোট ১০৯ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে—

আগস্ট মাস: ৬ জন

সেপ্টেম্বর মাস: ৩৮ জন

চলতি অক্টোবর মাস: ৪৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বর্তমানে হাসপাতালে ৭ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

সোমবার (২৬ অক্টোবর) সরেজমিনে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, হাসপাতালের পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের জন্য মশারি টাঙানোর সুব্যবস্থা করা হলেও অনেক রোগীই মশারি খুলে ঘুমিয়ে আছেন। নার্স ও স্বাস্থ্যকর্মীরা বারবার অনুরোধ ও পরামর্শ দিলেও কেউ কেউ তা মানছেন না।

দায়িত্বরত নার্সরা জানান, ডেঙ্গু রোগীর শরীর থেকে যেন অন্য কোনো মশার মাধ্যমে সুস্থ মানুষের দেহে ভাইরাস ছড়াতে না পারে, সেজন্য মশারি ব্যবহার বাধ্যতামূলক। কিন্তু রোগীরা তা মানতে চান না, যা পুরো হাসপাতাল চত্বরকেই ডেঙ্গু ঝুঁকিতে রাখছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, “ডেঙ্গু প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ যথাযথভাবে মেনে চলার পাশাপাশি মশার কামড় থেকে সুরক্ষিত থাকা অত্যন্ত জরুরি। বিশেষ করে আক্রান্ত রোগীদের অবশ্যই মশারির ভেতরে অবস্থান করতে হবে এবং হাসপাতালের আশপাশে যাতে মশার বংশবিস্তার না ঘটে, সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

ঘোড়াঘাটে যেভাবে ডেঙ্গুর প্রাদুর্ভাব বাড়ছে, তাতে সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হওয়ার পাশাপাশি হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের নিয়ম কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়েছেন এই স্বাস্থ্য কর্মকর্তা।

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট