1. live@somajbarta.com : দৈনিক সমাজ বার্তা : দৈনিক সমাজ বার্তা
  2. sucuriapp@somajbarta.com : sucuriapp :
  3. info@www.somajbarta.com : দৈনিক সমাজ বার্তা :
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
দীর্ঘদিনের অপেক্ষার অবসান, পৌরসভা হওয়ার পথে কাশিয়ানী সতর্কতার বালাই নেই! ঘোড়াঘাট হাসপাতালে মশারি ছাড়াই ঘুমাচ্ছেন ডেঙ্গু রোগীরা। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার বড় কুমিরায় দাঁড়িয়ে থাকা বাসের যাত্রীদের চাপা দিল লরি, নিহত ৫ বিরলের বহবলদিঘী বাজার জামে মসজিদের উদ্যোগে তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত রাস্তায় দোকান বসিয়ে চলাচলে বাধা, রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড নরসিংদীর শিবপুর মাদব ক্রেতাকে মোবাইল কোর্টে এক হাজার টাকা জরিমানা করেন সহকারী কমিশনার ( ভূমি) মোঃ সামিউর রহমান। চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ডুগডুগি পশুহাটে জমে উঠেছে বেচাকেনা ক্রেতা-বিক্রেতার ভিড়ে মুখরিত হাট সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, হোয়াইক্যংয়ে আটক চালক হেরোইনের মামলায় বেনাপোলের আবুল হোসেনের যাবজ্জীবন

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর বিশেষ অভিযানে বিরল সীমান্তে ভারতীয় মদ উদ্ধার

মোঃ সেলিম রেজা, দিনাজপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার পড়া হয়েছে

সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণে তৎপরতার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক কার্যক্রম পরিচালনা করছে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতে নিবিড় নজরদারি, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান এবং তাৎক্ষণিক কার্যকর পদক্ষেপের মাধ্যমে মাদকদ্রব্যের অবৈধ অনুপ্রবেশ রোধে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি।

 

এরই ধারাবাহিকতায় ২৭ অক্টোবর দিবাগত রাতে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দিনাজপুর জেলার বিরল উপজেলার সীমান্তবর্তী এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ এনায়েতপুর বিওপির সদস্যরা।

 

অভিযানের একপর্যায়ে মালিকবিহীন অবস্থায় ৫০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সিজার মূল্য ৭৫ হাজার টাকা। উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি, এ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্ত দিয়ে মাদকের অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান প্রতিরোধে বিজিবি আপসহীন। সীমান্ত সুরক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব, কঠোর নজরদারি ও কার্যকর অভিযানের মাধ্যমে চোরাচালান চক্রের অপতৎপরতা রুখে দিতে বিজিবির তৎপরতা অব্যাহত থাকবে।

 

সীমান্তকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট